নগরবাউল জেমস ১৯৯১ সালে বিয়ে করেছিলেন সেই সময়ের জনপ্রিয় মডেল রথীকে। যদিও ১৯৮৯ সালে ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়ার আগেই বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। প্রয়াত সুভাষ দত্ত পরিচালিত ‘আগমন’ চলচ্চিত্রে নায়ক রাজ্জাক, সুচন্দা, ববিতা, হানিফ সংকেতের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। পরবর্তীতে স্বামী জেমসের অনুমতি নিয়ে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার মাধ্যমে চিত্রনায়ক আমিন খানেরও অভিষেক হয়। রথী’র নাম বদলে মোহাম্মদ হোসেন সে সময় তার নতুন নাম দিয়েছিলেন ‘চাঁদনী’। যদিও পরবর্তীতে সংসারের কারণেই বিনোদন জগৎ থেকে বিদায় নিয়ে আবারো ‘রথী’ নামেই ফিরে এসেছিলেন তিনি। নগরবাউল জেমস্ ও রথী’র এক যুগের সংসার ভেঙে গেছে ২০০৩ সালে। এই দীর্ঘ সময়ে সংসারের অনেক টক-ঝাল-মিষ্টি গল্প সম্প্রতি রথী জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘রাঙা সকাল’-এ। রথী বলেন, তখন আমার বয়স কম ছিল, ছেলে মানুষী আচরণ বেশি ছিল। জেমস্ আমাকে সময় না দিলে অভিমান করে ওর গিটারের টুলবক্সের চাবি চুরি করতাম। কনসার্টে গিয়ে ও চাবি খুঁজে পেতো না- সে সময় আমি ভীষণ মজা পেতাম। অন্য সবার মতো আমিও জেমসের গানের মহাভক্ত ছিলাম। তবে ও আমাকে সব সময় কনসার্টে নিয়ে যেত না। সেজন্য আমি নিজেই টিকিট কেটে সাধারণ দর্শকদের মতো স্বামীর কনসার্ট উপভোগ করতাম। জীবনের নানা অধ্যায়ের চমকপ্রদ এই গল্পগুলো তার কাছ থেকে শুনেছেন সঞ্চালক রুম্মান রশীদ খান ও ইয়াসমিন লাবণ্য। আসছে ঈদের সপ্তম দিন সকাল ৭টা থেকে ৮টায় প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। প্রযোজনায় জোবায়ের ইকবাল।
জেমসের কনসার্ট টিকিট কেটে দেখতেন তার প্রাক্তন স্ত্রী রথী
বার্তাবাজ ডেস্ক
প্রকাশঃ ১৯ই মার্চ ২০২৬, ০৩:১০ পিএম
ছাড়ের মূল্যে ডিজেল কেনার অফার ফেলে রেখে প্রিমিয়াম দামে কেনার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার ও আন্তর্জাতিক সরবরাহকারীরা
৩ সপ্তাহ আগে
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
৩ মাস আগে
১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা
৩ মাস আগে
এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে
৩ মাস আগে
বাড়লো জ্বালানি তেলের দাম
৩ মাস আগে
যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
৩ মাস আগে
সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩ মাস আগে
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার
৩ মাস আগে