ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সাগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
জামিন দেওয়ার পাশাপাশি আদালত এই মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন। সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবুল সরকারের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আখতার রুবি।
শুনানি শেষে আইনজীবী গাজী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, অন্য কোনো মামলা না থাকলে হাইকোর্টের এই আদেশের ফলে আবুল সরকারের কারামুক্তিতে কোনো বাধা নেই। তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি গানের অনুষ্ঠানে অংশ নেন আবুল সরকার। সেখানে তার পরিবেশনা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এমন অভিযোগ এনে ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় ১৯ নভেম্বর মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ।
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
৩ সপ্তাহ আগে
১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা
৩ সপ্তাহ আগে
এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে
৩ সপ্তাহ আগে
বাড়লো জ্বালানি তেলের দাম
৩ সপ্তাহ আগে
যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
৩ সপ্তাহ আগে
সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
৩ সপ্তাহ আগে
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার
৪ সপ্তাহ আগে
প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হারল বাংলাদেশ
৪ সপ্তাহ আগে