অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

বাড়লো জ্বালানি তেলের দাম

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১৯ই এপ্রিল ২০২৬, ১১:২১ এএম

বাড়লো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার। এতে প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা ও পেট্রোলের দাম ১৯ টাকা বেড়েছে।

নতুন এ দাম রোববার (১৯ এপ্রিল) থেকে কার্যকর হবে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে ও সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা ও কেরোসিন ১৩০ টাকা।

নতুন সমন্বয়ে ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি গুনতে হবে ভোক্তাকে।

অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা হয়েছে, এখানে লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি দেখা গেছে। আর পেট্রোল ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে, যা লিটারে ১৯ টাকা বেশি।

এর আগে সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি নির্ধারিত দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলে লিটারে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। ফলে পরিবহন খরচ, কৃষি উৎপাদন ব্যয় এবং সাধারণ ভোক্তা পর্যায়ের ব্যয়েও নতুন করে চাপ পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাস্টমস’র বন্ড এর যুগ্ম কমিশনার কামরুলের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ

কাস্টমস’র বন্ড এর যুগ্ম কমিশনার কামরুলের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ

৬ মাস আগে

যুবদলকর্মী ইউসূফ হত্যার মাস্টার মাইন্ড জনি: টার্গিট ছিল বাবু, খুন হলো ইউসূফ

যুবদলকর্মী ইউসূফ হত্যার মাস্টার মাইন্ড জনি: টার্গিট ছিল বাবু, খুন হলো ইউসূফ

২ মাস আগে

এলজিইডির প্রধান প্রকৌশলী বেলালকে ঘিরে বিতর্ক

এলজিইডির প্রধান প্রকৌশলী বেলালকে ঘিরে বিতর্ক

২ মাস আগে

ছাড়ের মূল্যে ডিজেল কেনার অফার ফেলে রেখে প্রিমিয়াম দামে কেনার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার ও আন্তর্জাতিক সরবরাহকারীরা

ছাড়ের মূল্যে ডিজেল কেনার অফার ফেলে রেখে প্রিমিয়াম দামে কেনার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার ও আন্তর্জাতিক সরবরাহকারীরা

৩ মাস আগে

হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

৬ মাস আগে

১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা

১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা

৬ মাস আগে

এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে

এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে

৬ মাস আগে

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে

৬ মাস আগে

Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান