‘রামায়ণ’-এর প্রথম টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। পরিচালক নীতেশ তিওয়ারির এই বিশাল বাজেটের সিনেমায় রণবীর কাপুরকে রাম রূপে দেখা গেছে। যা ইতোমধ্যেই ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। সংলাপবিহীন এই টিজারে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক ও দৃষ্টিনন্দন ভিএফএক্সের মাধ্যমে রামের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়েছে।
চলচ্চিত্রে তারকাবহুল কাস্ট দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সীতা চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী, রাবণের ভূমিকায় রয়েছেন যশ এবং লক্ষ্মণ চরিত্রে দেখা যাবে রবি দুবেকে। এছাড়া হনুমানের ভূমিকায় সানি দেওল, মন্দোদরী চরিত্রে কাজল আগরওয়াল এবং সূর্পণখা চরিত্রে রাকুল প্রীত সিং অভিনয় করছেন। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে রয়েছেন অরুণ গোবিল, লারা দত্ত, ফয়সাল মালিক ও শীবা চাড্ডা।
প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের এই সিনেমাটি ভারতের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হিসেবে নির্মিত হচ্ছে। জানা গেছে, সিনেমাটি দুই ভাগে মুক্তি পাবে। প্রথম অংশ চলতি বছরের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ আগামী বছরের একই সময়ে মুক্তি পাবে।
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
১ মাস আগে
১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা
১ মাস আগে
এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে
১ মাস আগে
বাড়লো জ্বালানি তেলের দাম
১ মাস আগে
যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
১ মাস আগে
সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১ মাস আগে
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার
১ মাস আগে
প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হারল বাংলাদেশ
১ মাস আগে