অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১৫ই মার্চ ২০২৬, ০৩:১৬ এএম

 বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করলেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক
ঢাকা ওয়াসার বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম।

তিনি মডস জোন-১ ও ৭ এবং রেভিনিউ জোন-১ ও ৭ পরিদর্শন করেন।

পরবর্তীতে তিনি সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-১ ও ফেজ-২ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পানি শোধন প্রক্রিয়া, উৎপাদন সক্ষমতা এবং সরবরাহ ব্যবস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি আধুনিক SCADA (স্কাডা) প্রযুক্তির মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রম তদারকির বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং এ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

উপস্থিত ছিলেন মোঃ মিজানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ), উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) (অতিরিক্ত দায়িত্ব), শওকত মাহমুদ, প্রধান প্রকৌশলী এবং ঢাকা ওয়াসার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ব্যবস্থাপনা পরিচালক ঢাকা নগরবাসীকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ঢাকা ওয়াসার সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, মেধা, সততা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেবার মান উন্নয়নে সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান