অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

গুলশান, বনানী এলাকায় ডিএমপির অভিযানে, ১১ দোকানকে ৭৮ হাজার টাকা জরিমানা

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ৭ই এপ্রিল ২০২৬, ১১:১৫ পিএম

গুলশান, বনানী এলাকায় ডিএমপির অভিযানে, ১১ দোকানকে ৭৮ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-২, কাকলী ও বনানী এলাকায় অভিযান পরিচালনা করে ১১টি দোকানে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, মঙ্গলবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গুলশান-২, কাকলী, বনানী, চেয়ারম্যান বাড়ি ও আমতলী রোড এলাকায় ফুটপাত ও সড়কের ১১টি দোকানে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

তবে এ অভিযান পরিচালনাকালে কাউকে আটক করা হয়নি।

জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগ।



Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান