ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছে।
আজ দুপুর ১টা ১১ মিনিটের সময় কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশের ওই গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা কাজী নজমুজ্জামান জানান, এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহগুলো নারী না পুরুষের তা বোঝা যাচ্ছে না। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
তিনি আরো জানান, একটি তদন্ত কমিটির গঠন করা হয়েছে। অগ্নিপাতের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত কমিটির প্রতিবেদন শেষে জানানো হবে।