অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

বক্স অফিস কাঁপাচ্ছে ‘ধুরন্ধর ২’

বিনোদন ডেস্ক

প্রকাশঃ ২৭ই মার্চ ২০২৬, ১২:৩৫ এএম

বক্স অফিস কাঁপাচ্ছে ‘ধুরন্ধর ২’
‘ধুরন্ধর ২’ এবার ভারতের বক্স অফিসের রেকর্ড ভাঙছে। গত ১৯ মার্চ মুক্তির পর মাত্র আট দিনের মাথায় সিনেমাটি ৬২৩ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে। এই সাফল্যের পথে সিনেমাটি ভিকি কৌশল অভিনীত ব্লকবাস্টার ‘ছাবা’-র লাইফটাইম কালেকশনকেও ছাড়িয়ে গেছে। 

২০২৫-২৬ সালের অন্যতম সফল সিনেমা ছিল ভিকি কৌশলের ‘ছাবা’। তবে রণবীর সিংয়ের স্পাই অবতারের সামনে সেই রেকর্ড এখন ম্লান। বর্তমানে ভারতের বাজারে দ্রুততম ৬০০ কোটির ক্লাবে ঢোকা সিনেমাগুলোর মধ্যে ‘ধুরন্ধর ২’ শীর্ষস্থানে জায়গা করে নিয়েছে। আয়ের এই ধারা অব্যাহত থাকলে দ্বিতীয় সপ্তাহান্তেই সিনেমাটি ৭৫০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহান্তেই ‘ধুরন্ধর ২’ আয় করেছিল ৪৫৪ কোটি রুপি। সপ্তম দিনে (বুধবার) সিনেমাটি প্রায় ৪৮ কোটি এবং অষ্টম দিনে (বৃহস্পতিবার) প্রায় ৫০ কোটি রুপি আয় করে। শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি দাপট দেখাচ্ছে। বিশ্বজুড়ে এর গ্রস কালেকশন ইতোমধ্যে ৯০০ কোটি ছাড়িয়ে ১০০০ কোটির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।

আদিত্য ধরের পরিচালনায় এই সিনেমায় রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপাল ও সারা অর্জুন। এর আগে সানি দেওলের ‘গদর টু’ এবং শাহরুখ খানের ‘পাঠান’-এর রেকর্ড ভেঙেছে এই সিনেমা। এখন বিশ্লেষকদের নজর আমির খানের ‘দঙ্গল’-এর সর্বকালীন ২০৭০ কোটি রুপির রেকর্ডের দিকে। 





Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান