অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিনোদন ডেস্ক
প্রকাশঃ ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
আমিশা প্যাটেল আর্থিক সংক্রান্ত এক মামলায় নতুন করে আলোচনায় এসেছেন। চেক বাউন্সের একটি মামলায় নির্ধারিত শুনানিতে হাজির না হওয়ায় ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ আদালত তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
২০১৭ সালে মোরাদাবাদের ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা অভিযোগ করেন, একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৪ লাখ ৫০ হাজার রুপি পারিশ্রমিক নিলেও আমিশা সেখানে উপস্থিত হননি।
অভিযোগে আরও বলা হয়, অনুষ্ঠানে না এসে অতিরিক্ত অর্থ দাবি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। পরবর্তীতে ১০ লাখ রুপি ফেরত দেওয়া হলেও বাকি সাড়ে চার লাখ রুপির জন্য দেওয়া চেকটি বাউন্স করে বলে দাবি মামলাকারীর।
পবন ভার্মার বক্তব্য, বকেয়া অর্থ পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।
আদালত একাধিকবার সমন জারি করলেও নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় সম্প্রতি তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আগামী ২৭ মার্চ তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিনেত্রী অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, ঘটনাটি বহু পুরনো এবং প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে সব আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়েছে। পবন ভার্মা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা করেছেন বলেও পাল্টা অভিযোগ করেন তিনি।
শিশু-কিশোরদের জন্য রমজানে স্বাস্থ্যকর খাবার
১ দিন আগে
রোজায় ঘুমের রুটিন
১ সপ্তাহ আগে
রোজা কবে থেকে শুরু জানা যাবে কাল
রোজা কবে থেকে শুরু জানা যাবে কাল
২ সপ্তাহ আগে
আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ
আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ
২ সপ্তাহ আগে
স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী হলেন সালাহউদ্দিন আহমদ
২ সপ্তাহ আগে
ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভারত সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
২ সপ্তাহ আগে
স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৩ ঘন্টা আগে
তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত
৩ ঘন্টা আগে
‘ট্রাম্প ইরানের মুক্তিদাতা’
৩ ঘন্টা আগে
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
৩ ঘন্টা আগে
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
৩ ঘন্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে প্রত্যাহার
৩ ঘন্টা আগে
হাদি হত্যার প্রধান আসামি ও সহকারী গ্রেফতার
৩ ঘন্টা আগে
জ্বালানি সাশ্রয়: দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত
৩ ঘন্টা আগে