অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

ঈদের খাবারে কাচ্চি বিরিয়ানি

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১৮ই মার্চ ২০২৬, ০৮:০৬ পিএম

ঈদের খাবারে কাচ্চি বিরিয়ানি
ঈদে উৎসবের টেবিলে খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি এক অতুলনীয় খাদ্য। 

খাসির মাংস ২ কেজি, চিনি গুঁড়া চাল এক কেজি, পেঁয়াজ কুচি এক কাপ, পেঁয়াজ বেরেস্তা এক কাপ, আদা ও রসুন বাটা তিন টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া এক টেবিল চামচ, বিরিয়ানি মসলা এক প্যাকেট, আদা ও রসুন বাটা এক টেবিল চামচ, টমেটো সস তিন টেবিল চামচ, সয়াসস দুই টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, টক দই এক কাপ, পেঁপে বাটা আধা কাপ, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দুই-তিনটি করে, কাঁচামরিচ পাঁচ-ছয়টি। 

প্রস্তুত প্রণালি

মাংসে সব বাটা ও গুঁড়া মসলা, দই, বাদাম, পেঁপে, পেঁয়াজ কুচি, সস, লবণ দিয়ে মাখিয়ে ৩ ঘণ্টা ঢেকে রাখুন। চাল ২০ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরান। ফুটন্ত পানিতে এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ ও লবণ দিন। এক চা চামচ তেল দিয়ে এবার চাল দিন। বলক এলে ঢাকনা সরিয়ে দিন। আধা সেদ্ধ হলেই চাল ছেঁকে নিন। পাত্রে ম্যারিনেট করা মাংস সমানভাবে বিছিয়ে দিন। ওপরে সেদ্ধ করা ভাত, বেরেস্তা, কাঁচামরিচ, কিশমিশ, ঘি ও গুঁড়া দুধ ছিটিয়ে দিন। পরে আধা কাপ পানি দিন। নতুন গামছা ভিজিয়ে হাঁড়ির মুখের চারপাশে দিয়ে হাঁড়িটি ঢেকে দিন। ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা কম আঁচে রান্না করুন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন। 
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান