ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদের বিশেষ আয়োজনে থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে ব্যতিক্রমী পর্ব। তিন দশক ধরে নির্মাতা হানিফ সংকেত এই পর্বগুলোর মাধ্যমে বাংলাদেশের লোকজ সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক নানা বিষয় বিদেশিদের মাধ্যমে তুলে ধরছেন। বরাবরের মতো এবারও ঢাকার বিভিন্ন দূতাবাস ও প্রতিষ্ঠানে কর্মরত বিভিন্ন দেশের নাগরিকরা এতে অংশ নিয়েছেন।
এবারের পর্বে জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের প্রায় অর্ধশত নাগরিক অংশগ্রহণ করেছেন। তারা বাংলা ভাষায় অভিনয়, নাচ ও গানের মাধ্যমে মানবিক গুণাবলি, সামাজিক অসংগতি ও সুবিধাবাদী স্বভাবের নানা চিত্র ফুটিয়ে তুলেছেন।
অপেশাদার হয়েও তাদের পেশাদারিত্ব, সময়জ্ঞান ও নিষ্ঠা দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন হানিফ সংকেত। তিনি জানান, অল্প দিনের পরিচয়ে গড়ে ওঠা এই বন্ধনটি তার কাছে সবসময়ই স্মরণীয় হয়ে থাকে। এই বিশেষ পর্বের বিষয়ভিত্তিক গানে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুপা, যার সংগীত পরিচালনা করেছেন মেহেদী এবং নৃত্য পরিচালনায় ছিলেন মামুন।
ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়।

‘ট্রাম্প ইরানের মুক্তিদাতা’
৪ ঘন্টা আগে
ক্যানসারে মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী অ্যানাবেল স্কোফিল্ড
৩ দিন আগে
জীবনে সবসময় প্রেম থাকে: স্বস্তিকা
৪ দিন আগে
স্ত্রীর আত্মহত্যা মামলার প্রধান আসামি স্বামী জাহের আলভী
১ সপ্তাহ আগে
আত্মহত্যার আগে যা লিখেছিলেন ইকরা !
১ সপ্তাহ আগে
নারী কাণ্ডে ফের গ্রেফতার কণ্ঠশিল্পী নোবেল
১ সপ্তাহ আগে
স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৪ ঘন্টা আগে
তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত
৪ ঘন্টা আগে
‘ট্রাম্প ইরানের মুক্তিদাতা’
৪ ঘন্টা আগে
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
৪ ঘন্টা আগে
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
৪ ঘন্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে প্রত্যাহার
৪ ঘন্টা আগে
হাদি হত্যার প্রধান আসামি ও সহকারী গ্রেফতার
৪ ঘন্টা আগে
জ্বালানি সাশ্রয়: দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত
৪ ঘন্টা আগে