অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

দেশে রিজার্ভ বেড়ে এখন ৩৪ বিলিয়ন ডলার

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ৬ই এপ্রিল ২০২৬, ১১:২৫ পিএম

দেশে রিজার্ভ বেড়ে এখন ৩৪ বিলিয়ন ডলার

ছবি: সংগৃহীত

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৪ হাজার ৪৩০ দশমিক ৭ মিলিয়ন বা ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ৬ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪৩০ দশমিক ৭ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮১৩ দশমিক ৬০ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ২ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৯ দশমিক ৮১ বিলিয়ন ডলার।

Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান