বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখা দিতে বলা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) এ তথ্য জানা গেছে।
শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য ও উসকানি প্রদানের মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিমকোর্ট, হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ হিসেবে গণ্য হবে।
এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিচারকরা উক্ত কার্যকলাপের মাধ্যমে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’ এর বিধি ২ (চ) (২) এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের শামিল।
এছাড়া চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ৩ (২) অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে পত্র প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য তাদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আইন মন্ত্রণালয় সূত্র জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিচারকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ ও শিষ্টাচার মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে। সেই নীতিমালা লঙ্ঘনের অভিযোগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফাইল ছবি
২৩ হাজার ৮৬৫টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী
১ মাস আগে
পুলিশের সাবেক উপমহাপরিদর্শক জলিল গ্রেপ্তার
২ মাস আগে
মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
২ মাস আগে
হাদিকে গুলি করা প্রসঙ্গে যা বললেন ফয়সাল
২ মাস আগে
শেরেবাংলা নগরে আটক দুই চোর, আনসার সদস্য আহত
২ মাস আগে
অস্ত্রসহ খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকা গ্রেপ্তার
২ মাস আগে
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
১ মাস আগে
১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা
১ মাস আগে
এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে
১ মাস আগে
বাড়লো জ্বালানি তেলের দাম
১ মাস আগে
যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
১ মাস আগে
সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১ মাস আগে
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শনিবার
১ মাস আগে
প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হারল বাংলাদেশ
১ মাস আগে