অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

অস্ত্রসহ খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকা গ্রেপ্তার

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ২১ই মার্চ ২০২৬, ০২:০৪ এএম

অস্ত্রসহ খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ সাকা গ্রেপ্তার
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিবুল ইসলাম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তারও করেছে শাহবাগ থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশে রাকিবুল ইসলাম মোটরসাইকেল রাখার সময় ৫-৬ জন অজ্ঞাতপরিচয় যুবক পেছন থেকে একাধিক গুলি চালায়। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার বুক-পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাতও করে। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানায় হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজন হলেন– খুলনার ‘শীর্ষ সন্ত্রাসী’ সালাউদ্দিন সাগর ওরফে সাকা (৩৮), গোলাম রসুল শিহাব (২১), রাফিন শেখ (২০), শাহারিয়ার নাজিম জয় (২০) ও সাগর ফকির (২৬)।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের রাতেই স্থানীয়দের সহায়তায় গোলাম রসুল শিহাবকে গ্রেপ্তার করে শাহবাগ পুলিশ। পরে তার দেওয়া তথ্যে ১৬ মার্চ খুলনার লবণচরা এলাকা থেকে রাফিন শেখ ও শাহারিয়ার নাজিম জয়কে গ্রেপ্তার করা হয়। আর ১৭ মার্চ পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় সাগর ফকিরকে। সবশেষ বুধবার (১৮ মার্চ) রাত ৩টার দিকে সিটিটিসির বিশেষ দল গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালিয়ে ভাড়াটে খুনিচক্রের হোতা সালাহউদ্দিন সাগর ওরফে সাকাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার সালাহউদ্দিন সাগর ওরফে সাকা খুলনা জেলার শীর্ষ সন্ত্রাসী। তিনি একটি ভাড়াটে খুনিচক্র পরিচালনা করে।


Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান