অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

চকরিয়ায়য় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

চকরিয়ায়য় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ২১ই ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পিএম

চকরিয়ায়য় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
চকরিয়ায় মহাসড়কে ট্রাক - মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে  বাবা ও ছেলে নিহত হয়েছে। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টার সময় চট্টগ্রাম - কক্সবাজার  মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)। তারা চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা। 

বানিয়াছরাস্থ চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমির বাবা - ছেলে নিহত হবার  বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, রাত ৮টার সময় বরইতলী থেকে  বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম চিরিংগা পৌরশহরে যাচ্ছিলেন। বাবার পেছনে মোটরসাইকেলে বসেছিল ছেলে শামীম। তাদের বহনকারী মোটরসাইকেলটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার নলবিলা এলাকায় পৌছালে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা ও ছেলে মারা যায় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

ট্রাকটি উদ্ধার করা হয়েছে। তবে  চালক ও হেলপার  পালিয়ে গেছে । 

চকরিয়া বানিয়াছরাস্থ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,আরিফুল আমির বলেন,  ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত বাবা - ছেলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে। 
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান