অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

দাউদকান্দিতে ৭ জন নিহতের ঘটনায় প্রশাসনের ২৫ হাজার করে সহায়তার ঘোষণা

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১৫ই এপ্রিল ২০২৬, ০১:০৫ এএম

দাউদকান্দিতে ৭ জন নিহতের ঘটনায় প্রশাসনের ২৫ হাজার করে সহায়তার ঘোষণা

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি চালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১২০৯) হাসানপুর তাসফিন পাম্পের বিপরীত পাশে চট্টগ্রামমুখী লেনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং ট্রাকের উপরে থাকা ব্যক্তিরা সবাই চাপা পড়েন। ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়। আহত ৬ জনকে স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে তাদের অবস্থাও আশংকাজনক।

নিহতদের মধ্যে রয়েছেন দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), বিরামপুর উপজেলার ভাইঘর গ্রামের সুমন (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ (৫৫)। হতাহত ব্যক্তিরা সবাই ধান কাটার শ্রমিক।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাকটি উদ্ধার করা হয়েছে। কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও বর্তমানে মহাসড়ক স্বাভাবিক রয়েছে। মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

এদিকে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার জানান, নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেকের পরিবারকে ১৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হচ্ছে।

Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান