অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

মেসুত ওজিল ও এরদোগান পুত্র সুস্থ আছেন, নিরাপদে ছেড়েছেন কক্সবাজার

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১৯ই ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ পিএম

মেসুত ওজিল ও এরদোগান পুত্র সুস্থ আছেন, নিরাপদে ছেড়েছেন কক্সবাজার
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ফেরার পথে গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়লেও বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল এবং তার সঙ্গে থাকা তুরস্কের রাষ্ট্রপতির পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ছেড়ে যায় তুরস্কের ১৩ সদস্যের প্রতিনিধি দলকে বহন করা বিশেষ বিমান।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস জানান, মেসুত ওজিলসহ তুরস্কের প্রতিনিধি দলের সদস্যরা সুস্থ আছেন, তারা আহত হননি এবং সবাই নিরাপদে কক্সবাজার ছেড়েছেন। ক্যাম্প থেকে ফেরার পথে গাড়ি বহরের সামনে থাকা পুলিশ প্রটোকলের গাড়ির সাথে একটি অটোরিকশার ধাক্কা লেগেছিলো, অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মেসুত ওজিলের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশার চালক গুরুতর আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্পে আসেন মেসুত ওজিল ও তার সফরসঙ্গীরা।  তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে বিকেলে রোহিঙ্গাদের সাথে ফুটবল খেলেন এবং সন্ধ্যায় ইফতারে অংশ নেন। 

আরকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের মুখপাত্র মুজিবুর রহমান বলেন, মেসুত ওজিলের এই সফর রোহিঙ্গা তরুণদের অনুপ্রাণিত করবে। আমরা তার আগমনে খুশি। তিনি আমাদের সাথে দারুণ সময় কাটিয়েছেন।



Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান