অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন যারা

ক্রীড়া ডেস্ক

প্রকাশঃ ৮ই মার্চ ২০২৬, ০২:১০ এএম

সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর শেষ পর্যায়ে পৌঁছেছে। 

রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড। আর এবারের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা।

বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে চমৎকার সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এই সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বিখ্যাত পুয়ের্তো রিকান গায়ক রিকি মার্টিন, বলিউড ও পাঞ্জাবি গায়ক সুখবীর এবং জনপ্রিয় গুজরাটি লোকসংগীতশিল্পী ফাল্গুনী পাঠক। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের এই সমাপনী অনুষ্ঠান শুরু হবে।

মুম্বাইয়ে অনুষ্ঠিত সেমিফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত ৭ রানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে কলকাতায় নিউজিল্যান্ড ৯ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

এটি হবে টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের চতুর্থ উপস্থিতি এবং তারা রেকর্ড তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে। অন্যদিকে নিউজিল্যান্ড খেলবে তাদের দ্বিতীয় ফাইনাল এবং তারা প্রথমবারের মতো এই ট্রফি জয়ের স্বপ্ন দেখছে।


Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান