অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশঃ ১৭ই এপ্রিল ২০২৬, ১২:০১ পিএম

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ঢাকায় বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড দল। প্রথম ওয়ানডেকে আজ কিউইদের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

টসে হেরে বাংলাদেশ অধিনায়ক মিরাজ বলেন, নতুন উইকেট। বোলিং করতে ভালো লাগবে। আমাদের বোলিং আক্রমণও ভালো। উইকেট ভালো মনে হচ্ছে।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জায়ডেন লেনক্স ও উইল ও'রুর্ক।

Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান