অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

নকলের দায়ে ১২৩ শিক্ষার্থীকে শাস্তি

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ২৫ই ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ এএম

নকলের দায়ে ১২৩ শিক্ষার্থীকে শাস্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ১২৩ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক স্মারকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের উত্তরপত্র, লিখিত কৈফিয়ত এবং জব্দ করা নকলের আলামত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপাচার্য ও পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাপতি ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেন। ১২৩ জন শিক্ষার্থীর বিরুদ্ধে আনা অভিযোগ বিস্তারিতভাবে আলোচনা শেষে অপরাধের মাত্রা বিবেচনায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন ধারায় শাস্তি প্রদান করা হয়।

শাস্তির অংশ হিসেবে ৯২ জন পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়া ২২ জন শিক্ষার্থীকে পরীক্ষা আইন ‘ঙ’ ধারায় এবং ৪ জন শিক্ষার্থীকে ‘দ’ ধারায় কঠোর শাস্তি দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট বছরের পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী চার বছর পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ স্থগিত করা হয়েছে। বাকি শিক্ষার্থীদের অপরাধের গুরুত্ব অনুযায়ী এক থেকে চার বছর পর্যন্ত বহিষ্কার করা হয়েছে।

সভা সূত্র জানায়, পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পর্যবেক্ষক ও প্রধান পরীক্ষকদের দাখিল করা প্রতিবেদন এবং জব্দ করা নকলের আলামত বিশ্লেষণ করেই এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান