২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ঢাকা বোর্ডের কেন্দ্র তালিকা (আসনবিন্যাস) প্রকাশ করা হয়েছে। এতে কেন্দ্র তালিকা, কেন্দ্রের কোড নম্বর, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম, কলেজের কোড নম্বর, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক কর্মকর্তা ইত্যাদির বিবরণ রয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এটি প্রকাশ করেছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের কাছ থেকে কেন্দ্র ফি গ্রহণ করবেন।
এরপর জেলা প্রশাসকের মাধ্যমে ঢাকা শিক্ষা বোর্ড থেকে অলিখিত উত্তরপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় ও গোপনীয় নথিপত্র সংগ্রহ করে পরীক্ষা পরিচালনা করবেন। পরীক্ষা পরিচালনার যাবতীয় নিয়মাবলি যথাযথভাবে পালনের জন্য কেন্দ্র প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রতিদিনের পরীক্ষা শেষে ওএমআর শিটের প্রথম অংশ ওই দিন সন্ধ্যা ৭টার মধ্যে ডাকযোগে ঢাকা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে পাঠাতে হবে। একইভাবে অন্যান্য উত্তরপত্রগুলো পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠানোর ব্যবস্থা করতে হবে।
যেসব ভেন্যু কেন্দ্র রয়েছে, তারা মূল কেন্দ্র থেকে প্রয়োজনীয় অর্থ ও নথিপত্র গ্রহণ করে পরীক্ষা সম্পন্ন করবে। পরীক্ষা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সব কাগজপত্র মূল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত কেন্দ্র তালিকা দেখে নিতে পারবেন।
অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ
৬ মাস আগে
এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৭ জুন
৬ মাস আগে
ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ
৬ মাস আগে
প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দেশনা
৭ মাস আগে
পাঠ্যপুস্তক ঘিরে আবারও সক্রিয় সিন্ডিকেট
৭ মাস আগে
ষড়যন্ত্র নস্যাৎ করে সত্যের জয় কুয়েটের ভিসি হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ
৭ মাস আগে
কাস্টমস’র বন্ড এর যুগ্ম কমিশনার কামরুলের বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ
৬ মাস আগে
যুবদলকর্মী ইউসূফ হত্যার মাস্টার মাইন্ড জনি: টার্গিট ছিল বাবু, খুন হলো ইউসূফ
২ মাস আগে
এলজিইডির প্রধান প্রকৌশলী বেলালকে ঘিরে বিতর্ক
২ মাস আগে
ছাড়ের মূল্যে ডিজেল কেনার অফার ফেলে রেখে প্রিমিয়াম দামে কেনার সিদ্ধান্তে ক্ষতিগ্রস্থ হচ্ছে সরকার ও আন্তর্জাতিক সরবরাহকারীরা
৩ মাস আগে
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
৬ মাস আগে
১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা
৬ মাস আগে
এনসিপির সংবাদ সম্মেলন দুপুরে
৬ মাস আগে
বাড়লো জ্বালানি তেলের দাম
৬ মাস আগে