শিক্ষামন্ত্রীর সঙ্গে ইবি উপাচার্যের সাক্ষাৎ

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ২৪ই ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ এএম

শিক্ষামন্ত্রীর সঙ্গে ইবি উপাচার্যের সাক্ষাৎ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে তিনি উভয় মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, আজ ইবি উপাচার্য সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঙ্গেও সাক্ষাৎ করেন। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আগ্রহ প্রকাশ করেন এবং জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক- মোঃ সজিবুর রহমান