অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের দোহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ২০ই ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮ এএম

 চট্টগ্রামের দোহাজারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় পুকুরে ডুবে আল-আমিন উদ্দীন নাহিয়ান নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ নাসির মোহাম্মদ পাড়ায় এ দর্ঘটনা ঘটে। নাহিয়ান ওই এলাকার ফুল ব্যবসায়ী মোঃ বেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয়ভাবে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় নাহিয়ানকে তার মা গোসল করানোর পর কাপড় শুকাতে দিতে যায়। এ সময় নাহিয়ান খেলার ছলে পার্শ্ববর্তী পুকুরে পড়ে তলিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তার মা তাকে পুকুরে ভেসে থাকা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান