চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু
বার্তাবাজ ডেস্ক
প্রকাশঃ ২৪ই ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ এএম
চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম নুরজাহান বেগম রানি (৪০)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে নগরীর হালিশহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের ৩য় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হলে সেখানে একজনের মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, চট্টগ্রাম থেকে ৯ জন দগ্ধ রোগীকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা নুরজাহান আক্তার রানিকে মৃত ঘোষণা করেন। তার শরীরের শতভাগ দগ্ধ ছিল।
দগ্ধ অন্যরা হলেন- শাখাওয়াত হোসেন (৪৬), তার ভাই মো. শিপন (৩১), মো. সামির আহমেদ সুমন (৪০), শাখাওয়াতের বড় ছেলে মো. শাওন (১৬), সামিরের বড় ছেলে মো. ফারহান আহমেদ আনাস (৬), শাখাওয়াতের ছোট মেয়ে মো. আইমান স্নিগ্ধা (৯), সামিরের ছোট মেয়ে আয়েশা আক্তার (৪), সামিরের স্ত্রী আশুরা আক্তার পাখি (৩৫)।
ডা. শাওন বিন রহমান জানান, শাখাওয়াত ও পাখি আক্তারের শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। শিপনের ৮০ শতাংশ, শাওনের ৫০ শতাংশ, সামিরের ৪৫ শতাংশ, আয়েশার ৪৫ শতাংশ, উম্মে আয়মান স্নিগ্ধার ৩৮ শতাংশ এবং আনাসের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় সবার অবস্থাই আশঙ্কাজনক।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ঘটনার পর চট্টগ্রাম থেকে রোগীদের ঢাকায় রেফার করার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। সে অনুযায়ী আমরা আগেই প্রস্তুতি নিয়েছিলাম। রোগীদের আনার সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করা হয়েছে।
তিনি জানান, কয়েকজনকে এরইমধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। বাকিদের অবস্থার পর্যবেক্ষণ শেষে প্রয়োজনে আইসিইউতে স্থানান্তর করা হবে।

খুলনায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
১ সপ্তাহ আগে
ছুটির দিনেও বিষাক্ত রাজধানীর বাতাস
১ সপ্তাহ আগে
ঢাকার তাপমাত্রা নিয়ে সুখবর
১ সপ্তাহ আগে
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু
২ সপ্তাহ আগে
চকরিয়ায়য় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

রূপগঞ্জে মেঘলা বাসের চালক-হেলপারের ছিনতাইয়ের শিকার যাত্রী

স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৪ ঘন্টা আগে
তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত
৪ ঘন্টা আগে
‘ট্রাম্প ইরানের মুক্তিদাতা’
৪ ঘন্টা আগে
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
৪ ঘন্টা আগে
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
৪ ঘন্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে প্রত্যাহার
৪ ঘন্টা আগে
হাদি হত্যার প্রধান আসামি ও সহকারী গ্রেফতার
৪ ঘন্টা আগে
জ্বালানি সাশ্রয়: দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত
৪ ঘন্টা আগে