অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

ওসমানীনগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশঃ ১২ই মার্চ ২০২৬, ১২:৩৫ এএম

ওসমানীনগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সিলেটের ওসমানীনগর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কের পাশে একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার গোয়ালাবাজার এলাকায় মহাসড়কের পাশে মহামায়া ফার্নিচারের সংলগ্ন ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে স্থানীয়রা ধারণা করছেন। তাকে প্রায়ই গোয়ালাবাজারের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যেত।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুর্শেদুল আলম ভূইয়া জানান, ধারণা করা হচ্ছে ব্যক্তি রাতের কোনো এক সময় মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মানছুরা আক্তার জানান, তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের পর পরিচয় শনাক্ত না হলে স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে বেওয়ারিশ হিসাবে দাফনের ব্যবস্থা করা হবে।


Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান