প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে। নির্বাচনের আগে প্রতিশ্রুতির মধ্যে এটি অন্যতম। এছাড়া প্রথম সপ্তাহে কৃষি ঋণ ১০ হাজার পর্যন্ত মওকুফ করেছি। ১২ লাখ কৃষক এই সুবিধা পেয়েছেন।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা যেন আরও দাম পেতে পারেন। কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে গতকাল বসেছি। বিভিন্ন দেশ এবং দেশীয় ব্যবসায়ীরা কোল্ডস্টোরেজ তৈরিতে আগ্রহী। এ বিষয়ে সরকার উদ্যোগী।
মঙ্গলবার সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী।
সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ সময় ১৫ জন কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ করেন ও গাছের চারা তুলে দেন। পরে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও ৯ উপজেলায় কৃষক কার্ডের উদ্বোধন করেন।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
২ কোটি ৭৫ লাখ মানুষ ‘কৃষক কার্ড’ পাবে: প্রধানমন্ত্রী
বার্তাবাজ ডেস্ক
প্রকাশঃ ১৫ই এপ্রিল ২০২৬, ১২:৫৫ এএম
৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে
২ ঘন্টা আগে
২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১ দিন আগে
বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
২ দিন আগে
জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস
৪ দিন আগে
তারেক রহমানকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ স্বীকৃতির দাবি সংসদ সদস্যের
৫ দিন আগে
অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস
১ সপ্তাহ আগে
জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম পৌঁছাল এক জাহাজ
২ ঘন্টা আগে
৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যেসব অঞ্চলে
২ ঘন্টা আগে
আন্দামান সাগরে ট্রলারডুবে বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০
২ ঘন্টা আগে
দাউদকান্দিতে ৭ জন নিহতের ঘটনায় প্রশাসনের ২৫ হাজার করে সহায়তার ঘোষণা
২ ঘন্টা আগে
হরমুজ প্রণালী পার হলো চীনের জাহাজ
২ ঘন্টা আগে
হামের উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু, শনাক্ত ১১০৫
৩ ঘন্টা আগে
বিশ্ববাজারে কমেছে সোনার দাম
১ দিন আগে
নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব
১ দিন আগে