অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ৯ই মার্চ ২০২৬, ০১:৪৮ এএম

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
সৌদি আরবে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ২ জন নিহত হয়েছেন। নিহতদের একজন বাংলাদেশি অন্যজন ভারতীয়। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। 

রোববার (৮ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ওই ভবনে হামলা চালানো হয়।

সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স—এ এক পোস্টেও এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইরানের রেভোল্যুশনারি গার্ড জানিয়েছে, সৌদি আরবের আল-খার্জসহ যেসব স্থানে মৃত্যুর খবর পাওয়া গেছে, সেখানে তারা রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছিল।


Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান