অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১৮ই মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম

ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে
ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী বাংলাদে‌শিদের ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। ইরানে থাকা কয়েকশ বাংলাদেশিকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় দুইশ বা তার চেয়ে কিছুটা বে‌শি সংখ্যক বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু থেকে ঢাকায় ফেরানোর প্রস্তুতি চলছে। তাদের সড়কপথে ইরান সীমান্ত দিয়ে আজারবাইজানে নেয়া হবে।

বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এই কার্যক্রম শুরু হতে পারে বলে জা‌নিয়েছেন সং‌শ্লিষ্টরা।

ইরান থেকে বাংলাদেশের নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকির জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজান যা‌চ্ছেন। এ ছাড়া প্রত‌্যাবাস‌নে সহ‌যো‌গিতা কর‌তে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তাও মঙ্গলবার রাতে বাকুর উদ্দেশে রওনা হয়েছেন।


Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান