অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

৩ সেনা কর্মকর্তা রাষ্ট্রদূত হচ্ছেন

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ৫ই মার্চ ২০২৬, ০২:২০ এএম

৩ সেনা কর্মকর্তা রাষ্ট্রদূত হচ্ছেন
বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করেছে সরকার। 

বুধবার (৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাওয়া সেনা কর্মকর্তারা হলেন- মেজর জেনারেল মো. জাহাংগীর আলম, মেজর জেনারেল মো. নাসিম পারভেজ এবং লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এই ৩ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান