অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

১৪ এপ্রিল শুরু হবে কৃষক কার্ড কর্মসূচি

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ৩১ই মার্চ ২০২৬, ০১:৪৯ এএম

১৪ এপ্রিল শুরু হবে কৃষক কার্ড কর্মসূচি
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। 

সোমবার সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, “আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ‘ফার্মারস কার্ড’ বা ‘কৃষক কার্ড’ প্রদান কর্মসূচি। এভাবেই দেশ এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।

সেই ধারাবাহিকতায় আজ থেকে শুরু হলো ‘ক্রীড়া কার্ড’।”

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আপনারা কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার ইতিমধ্যেই পর্যায়ক্রমিকভাবে ফ্যামিলি কার্ড, ইমাম, খতিব এবং অন্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য সম্মানি ভাতা প্রদান এবং সারা দেশে খাল খনন কর্মসূচি চালু করেছে।’
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান