অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা মন্ত্রিসভার

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১৮ই ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ এএম

জিয়া ও খালেদার সমাধিতে শ্রদ্ধা মন্ত্রিসভার
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নতুন মন্ত্রিসভা।

বুধবার বেলা ১২টায় নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে গিয়ে শ্রদ্ধা জানান।

বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তিনি তার মন্ত্রিসভার সদস্যদের নিয়েও সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সরকারপ্রধান সেখানে বৃক্ষরোপণের পাশাপাশি পরিদর্শন বইয়ে সই করেন।


জিয়া উদ্যান থেকে মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে যাবেন। সেখানে বিকালে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। এরপরে সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় করার কথা রয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান