অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

কমেছে সোনার দাম

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ৪ই মার্চ ২০২৬, ০২:৫৪ পিএম

কমেছে সোনার দাম



ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী দেশের বাজারে সোনার দাম: ২২ ক্যারেট: ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা
১৮ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকা।

মঙ্গলবার (৩ মার্চ) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকায় নির্ধারণ করেছিল বাজুস। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতি অনুযায়ী ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।

দেশের বাজারে সোনার দাম ৩৭ বার সমন্বয় করা হয়েছে। এ সময় দাম ২৪ দফা বৃদ্ধি ও ১৩ দফা কমানো হয়েছে। গত ২০২৫ সালে সোনার দাম ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার বৃদ্ধি ও ২৯ বার কমানো হয়।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান