অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১২ই মার্চ ২০২৬, ০১:০৮ এএম

ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার
১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পুঁজিবাজারে কোনো লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম চলবে না। 

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পবিত্র ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ডিএসই ও সিএসইতে কোনো লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম থাকবে না।

স্টক এক্সচেঞ্জ দুটি জানিয়েছে, পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শেষে অফিসের সময়সূচি আবার আগের নিয়মে ফিরে যাবে। স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ডিএসই ও সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন সেশন সম্পন্ন হবে।

টানা ৭ দিনের বন্ধের ফলে ঈদ-পরবর্তী সময়ে ২৪ মার্চ থেকে উভয় শেয়ারবাজারে নিয়মিত লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে।  ব্লক মার্কেটে ৩৫ কোটি ৯৯ লাখ ২৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান