অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

শিগগিরই বাজারে আসছে নতুন আইফোন ১৭ই

শিগগিরই বাজারে আসছে নতুন আইফোন ১৭ই

প্রযুক্তি ডেস্ক

প্রকাশঃ ২০ই ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ পিএম

শিগগিরই বাজারে আসছে নতুন আইফোন ১৭ই
শিগগিরই আইফোন  ১৭ই আসছে বাজারে। বিভিন্ন প্রযুক্তি প্রতিবেদনের সূত্রে জানা গেছে, ডিভাইসটি ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি উন্মোচন করা হতে পারে। নতুন মডেলটি গত বছরের আইফোন ১৬ই-এর উত্তরসূরি হিসেবে বাজারে আসবে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আইফোন ১৭ই-এর সম্ভাব্য মূল্য ৫৯৯ মার্কিন ডলার, যা আইফোন ১৬ই-এর সমান। যদিও সাম্প্রতিক সময়ে র‌্যাম চিপের ঘাটতির কারণে দাম বাড়ার আশঙ্কা করা হয়েছিল, কিন্তু বড় ধরনের আপগ্রেড না থাকায় দাম আগের মতোই রাখা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ফিচারের দিক থেকে নতুন মডেলটি আইফোন ১৬ই-এর মতোই হবে। তবে এতে এ১৯ চিপসেট ব্যবহার হতে পারে, যেখানে আইফোন ১৬ই-এ ছিল এ১৮ চিপ। পাশাপাশি ম্যাগসেফ সাপোর্ট নতুন মডেলে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অ্যাপলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই ১৯ ফেব্রুয়ারি উন্মোচনের বিষয়টি চূড়ান্ত নয়।


Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান