হোয়াটসঅ্যাপ তাদের ওয়েব ভার্সনে একটি বৈপ্লবিক ফিচার চালু করতে যাচ্ছে। ব্যবহারকারীরা আর আলাদা ডেস্কটপ অ্যাপ ডাউনলোড না করেও কম্পিউটার বা ল্যাপটপের ব্রাউজার থেকে সরাসরি অডিও ও ভিডিও কল করতে পারবে।
ওয়েব ব্যবহারকারীদের জন্য এই 'নেটিভ কলিং' ফিচারটি বর্তমানে বিটা সংস্করণে উন্মুক্ত করা হয়েছে। আগে ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে কল করা সম্ভব ছিল না; কল করতে হলে আলাদা ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হতো। নতুন আপডেটে ওয়ান-টু-ওয়ান চ্যাটে কল করার জন্য সরাসরি একটি বাটন দেখা যাবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারটি এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড, অর্থাৎ তৃতীয় কোনো পক্ষ বা মেটা নিজেই কল শুনতে পারবে না। এছাড়া ভিডিও কলের সময় ব্যবহারকারীরা স্ক্রিন শেয়ারিং সুবিধাও পাবেন, যা অনলাইন মিটিং বা প্রেজেন্টেশনের জন্য উপযোগী।