“বাংলাদেশের উদ্যোক্তাদের সামনে যত বাধা, যেভাবে বদলাতে পারি'

মাসুদ আলম

প্রকাশঃ ১৯ই ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম

“বাংলাদেশের উদ্যোক্তাদের সামনে যত বাধা, যেভাবে বদলাতে পারি'
বাংলাদেশে উদ্যোক্তা হয়ে সামনে এগোনো মানে শুধু ব্যবসা জানা বা কঠোর পরিশ্রম নয়—অসংখ্য অদৃশ্য বাধা প্রতিদিন উদ্যোক্তাদের পথ আটকে দেয় বলে মনে করছি এবং আমি দেশের অন্যতম বৃহৎ আইটি প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক । আমি আমার উদ্যোক্তা জীবনের অভিজ্ঞতা থেকে কিছু প্রতিবন্ধকতা তুলে ধরেছি।

১.আমলাতান্ত্রিক জটিলতা একজন উদ্যোক্তার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। “লাইসেন্স, রেজিস্ট্রেশন, কাগজপত্র—এগুলো উদ্যোক্তাদের সময়, শক্তি আর সুযোগ সবকিছুই নষ্ট করে। সেবা পেতে দেরি হলে অনেক পরিকল্পনা ভেস্তে যায়।  সরকারি সেবার গতি ও স্বচ্ছতা বাড়াতে ডিজিটালাইজেশন অপরিহার্য।

২.মানহীন প্রতিযোগিতা, ভুয়া সংগঠন ও চাঁদাবাজি উদ্যোক্তাদের জন্য একটা অদৃশ্য চাপ।
অনেক উদ্যোক্তা ব্যবসা পরিচালনার পাশাপাশি অপ্রয়োজনীয় চাপের মুখে পড়ছেন। “ভুয়া সাংবাদিক, বেনামি সংগঠন কিংবা চাঁদাবাজ চক্র ব্যবসার পরিবেশকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করে। এতে উদ্যোক্তারা মনোবল হারান, ব্যবসার নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়।”

৩.অর্থায়নের অভাব সবচেয়ে বড় সংকট তরুণ উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, জামানতবিহীন ঋণ বা ফাইন্যান্সিং এখনো বড় চ্যালেঞ্জ।  “ভালো ব্যবসায়িক ধারণা থাকলেও অর্থায়ন না থাকলে তা এগোতে পারে না। বিশেষ করে স্টার্টআপ বা নতুন উদ্যোক্তাদের জন্য ঋণ পাওয়ার প্রক্রিয়া কঠিন।” তরুণ উদ্যোক্তা-বান্ধব ফাইন্যান্সিং কাঠামো গড়ে তোলার আহ্বান জানাই। 

৪.দক্ষ জনশক্তির অভাব—বিশেষ করে প্রযুক্তিতে আইটি খাতের উদ্যোক্তা হিসেবে বলতে পারি,“আমরা ভালো টিম গড়তে পারি না—কারণ দক্ষ জনবল পাওয়া কঠিন। টেকনিক্যাল দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ এবং আধুনিক শিক্ষা প্রয়োজন।”

৫.নীতিমালার পরিবর্তন ব্যবসায় অনিশ্চয়তা তৈরি করে ব্যবসা শুরু করার পর মাঝপথে নীতিমালা বদলে যাওয়াকে ‘উদ্যোক্তাবান্ধব পরিবেশের বড় ঘাটতি’  আ়মার ভাষায়— “একটি পরিকল্পনা অনুযায়ী এগোতেই হঠাৎ নীতি বদলে যায়, ব্যবসার স্থিতিশীলতা নষ্ট হয়। স্থির নীতিগত পরিবেশ ছাড়া উন্নয়ন সম্ভব না।”

৬.সামাজিক মনোভাবও বড় বাধা উদ্যোক্তার প্রতি সমাজের ধ্যানধারণা এখনো ইতিবাচক নয়। “চাকরিকে নিরাপদ ভাবা হয়, উদ্যোক্তাকে ঝুঁকিপূর্ণ। ফলে অনেক তরুণ শুরুতেই উৎসাহ হারায়।” তবুও উদ্যোক্তারা থেমে নেই "এত কিছুর পরও উদ্যোক্তারা বাধাকে সুযোগে পরিণত করতে জানেন। তারা নতুন বাজার তৈরি করছেন, কর্মসংস্থান দিচ্ছেন, দেশের ডিজিটাল অগ্রযাত্রা এগিয়ে নিচ্ছেন।”

সমাধানের পথও উদ্যোক্তা পরিবেশ উন্নয়নের পরামর্শ—
১.সরকারি সেবা সহজ ও ডিজিটাল করা
২.উদ্যোক্তা-বান্ধব ঋণ , জামানতবিহীন ঋণ ও বিনিয়োগ সুবিধা
৩.দক্ষ জনশক্তি তৈরিতে প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ
৪.ব্যবসার নিরাপত্তা নিশ্চিত করা
৫.নীতিমালা স্থিতিশীল রাখা
৬.পরিবার ও সমাজে উদ্যোক্তা-বান্ধব মনোভাব গড়ে তোলা
“বাংলাদেশের ভবিষ্যৎ উদ্যোক্তাদের হাতেই”

উদ্যোক্তাদের আমরা উৎসাহ, নিরাপত্তা ও সুযোগ দিতে পারলে তারা শুধু দেশ নয়—বিশ্ববাজারেও বাংলাদেশের অবস্থান শক্তিশালী করবে।”
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক- মোঃ সজিবুর রহমান