কুয়েতে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশির হাসপাতালে চলছে চিকিৎসা

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ২ই মার্চ ২০২৬, ০২:৩০ এএম

কুয়েতে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশির হাসপাতালে চলছে চিকিৎসা
ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। তারা সরকারি ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

রোববার (১ মার্চ) কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানায়, উপসাগরীয় এলাকায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত ড্রোন হামলায় চারজন বাংলাদেশি কর্মী আহত হন।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন রোববার (১ মার্চ) কুয়েতের ফারওয়ানিয়া হাসপাতালে ড্রোন হামলায় চিকিৎসাধীন প্রবাসী বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা এবং তাদের সার্বিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রীসহ অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।




Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক- মোঃ সজিবুর রহমান