অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

মাছ-মাংস বিক্রি বন্ধ ভারতের বিহারে

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১৮ই ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১০ এএম

মাছ-মাংস বিক্রি বন্ধ ভারতের বিহারে
ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় (অনলাইন) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্‌হা জানিয়েছেন, নতুন নিয়ম চালু হলে খোলা জায়গায় মাছ বা মাংস বিক্রি করা যাবে না। শুধু লাইসেন্সধারী দোকানেই এসব বিক্রি করা যাবে।


তিনি বলেন, সবাইকে নতুন নিয়ম মানতে হবে। কেউ নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কবে থেকে এই নিয়ম কার্যকর হবে বা শাস্তি কী হবে, তা এখনো জানানো হয়নি।

২০২৫ সালে উত্তরপ্রদেশে ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি বন্ধ করেছিল যোগী আদিত্যনাথ সরকার।

এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি বলেছেন, জেলা প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।


Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান