ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, ইরানকে দেওয়া ১০ দিনের সময়সীমা প্রায় শেষ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশটি কোনো চুক্তিতে না পৌঁছালে বা হরমুজ প্রণালী খুলে না দিলে ‘ভয়াবহ পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে।
শনিবার (৪ এপৃল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প বলেন, "মনে রাখবেন, আমি ইরানকে একটি চুক্তি করার অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য দশ দিন সময় দিয়েছিলাম। সেই সময় শেষ হয়ে আসছে। আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি, এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।"
পোস্টটির শেষ দিকে তিনি ‘ঈশ্বরের মহিমা’ কামনা করে নিজের দৃঢ় অবস্থান জানান দেন।