দিন যত গড়াচ্ছে সবার প্রতীক্ষা কবে হতে পারে ঈদুল ফিতর। এ নিয়ে পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো)।
সুপারকোর তথ্যমতে, আগামী ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছর রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে— তা নিয়ে আলোচনার মধ্যেই এমন তথ্য জানালো সংস্থাটি।
এক বিবৃতিতে সুপারকো জানায়, ১৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা অত্যন্ত কম। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সুপারকোর তথ্যমতে, ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের নতুন চাঁদের জন্ম হবে আগামী ১৯ মার্চ পাকিস্তান সময় সকাল ৬টা ২৩ মিনিটে। ওই দিন সূর্যাস্তের সময় নতুন চাঁদের বয়স হবে আনুমানিক ১২ ঘণ্টা ৪১ মিনিট। পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে সূর্যাস্ত এবং চন্দ্রাস্তের মধ্যে সময়ের ব্যবধান থাকবে মাত্র ২৮ মিনিট।
চাঁদ দেখার জন্য সূর্যাস্তের পর আকাশে চাঁদের অবস্থানের যে সময় ও উচ্চতা প্রয়োজন, তা ১৯ মার্চ সন্ধ্যায় পর্যাপ্ত থাকবে না। এই বৈজ্ঞানিক প্যারামিটার বা মাপকাঠি অনুযায়ী, ২১ মার্চকে ১ শাওয়াল বা ঈদুল ফিতরের দিন হিসেবে গণ্য করা হচ্ছে।
পূর্বাভাস দিলেও তারা স্পষ্ট করেছে, ধর্মীয় নিয়ম অনুযায়ী চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেবে পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েত-ই-হিলাল কমিটি। সারা দেশ থেকে নির্ভরযোগ্য সাক্ষ্য এবং যাচাইকৃত পর্যবেক্ষণের ভিত্তিতেই তারা ইসলামী মাস শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।