মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংযুক্ত আরব আমিরাতে সিলেটের মৌলভীভাজারের বড়লেখার একজন বাংলাদেশি নাগরিক (সালেহ আহমেদ) আজমানে একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলার ফলে ধ্বংসস্তূপের নিচে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং বাণিজ্যিক ফ্লাইট পুনরায় শুরু হওয়ার পর মৃতদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
বাহরাইনে একজন বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। মানামায় বাংলাদেশ মিশন ঘটনাটি সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে।
কুয়েতে বেসামরিক বিমানবন্দরের আশপাশে ড্রোন হামলার পর চারজন বাংলাদেশি নাগরিক- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম; পাবনার সাথিয়ার রবিউল ইসলাম; নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান; এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া আহত হয়েছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
কুয়েতে বাংলাদেশ দূতাবাস তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে তাদের হাসপাতালে দেখতে গেছেন।
এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে। দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছে। সকল ক্রু সদস্য নিরাপদে আছেন বলে জানা গেছে।
বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করছে এবং ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে বসবাসকারী ৬০ লাখেরও বেশি বাংলাদেশির নিরাপত্তা সরকারের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।
সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং সংশ্লিষ্ট আয়োজক সরকারের জারি করা নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার জন্য যথাযথ পরামর্শ জারি করতে বলা হয়েছে।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
৩ ঘন্টা আগে
ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকি
১৬ ঘন্টা আগে
৩ দেশে ইরানের নতুন হামলা
১৬ ঘন্টা আগে
‘হরমুজ প্রণালি খোলা রয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি জাহাজ চলবে না’
১ দিন আগে
দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা
২ দিন আগে
ইরানের জন্য আমার কাছে ‘ভালো প্রার্থী’ আছে : ট্রাম্প
২ দিন আগে
স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৩ ঘন্টা আগে
তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত
৩ ঘন্টা আগে
‘ট্রাম্প ইরানের মুক্তিদাতা’
৩ ঘন্টা আগে
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
৩ ঘন্টা আগে
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
৩ ঘন্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে প্রত্যাহার
৩ ঘন্টা আগে
হাদি হত্যার প্রধান আসামি ও সহকারী গ্রেফতার
৩ ঘন্টা আগে
জ্বালানি সাশ্রয়: দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত
৩ ঘন্টা আগে