অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বঙ্গভবনে তারেক রহমান

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ২৭ই মার্চ ২০২৬, ১২:৩১ এএম

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বঙ্গভবনে তারেক রহমান
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বঙ্গভবনে পৌঁছান তিনি। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী অধ্যাপিকা রেবেকা সুলতানা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পর কুশল বিনিময় করেন। 

বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে গ্যালারিতে বসে খেলা উপভোগ করার পর সরাসরি বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন তিনি। 
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান