শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী
প্রকাশঃ ২০ই ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ এএম
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এ দেশের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নতি করতে বিএনপি সরকার কাজ করবে।
- বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
- এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরও আমাদের সঙ্গে ছিলেন। এ রোজায় তিনি আমাদের মাঝে নেই। মহান আল্লাহ তাআলা উনাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন সে দোয়া আমরা করি।
- তিনি বলেন, খেটে খাওয়া মানুষ কষ্ট করে রোজগার করে পরিবার চালায়। তাদের সঙ্গে বসে ইফতার করতে পারলে তিনি নিজেকে ধন্য মনে করবেন বলেই সেখানে উপস্থিত হয়েছেন। তিনি সবসময় মেহনতি মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
- প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি তিনি ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়েছে। এ জন্য মহান রাব্বুল আলামিনের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ওপর অর্পিত দায়িত্ব দেশ ও জাতির কল্যাণে এবং মজলুম মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বোচ্চভাবে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
- প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের সমস্যার কিছুটা লাঘব করে সমাজে সমপর্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি রাজনীতি করে যাবেন। সবসময় নেক ও সৎ পথে থেকে যেন দেশ ও জাতির খেদমত করতে পারেন এ জন্য সবার দোয়া কামনা করেন ইশরাক।
দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
১ সপ্তাহ আগে
জামায়াত-এনসিপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন পাচ্ছেন যারা
১ সপ্তাহ আগে
দুস্থদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন যুবদল নেতা মিরাজের
দুস্থদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন যুবদল নেতা মিরাজের
২ সপ্তাহ আগে
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে যাবেন জামায়াত আমির
২ সপ্তাহ আগে
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ
২ সপ্তাহ আগে
স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি
৪ ঘন্টা আগে
তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত
৪ ঘন্টা আগে
‘ট্রাম্প ইরানের মুক্তিদাতা’
৪ ঘন্টা আগে
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
৪ ঘন্টা আগে
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
৪ ঘন্টা আগে
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে প্রত্যাহার
৪ ঘন্টা আগে
হাদি হত্যার প্রধান আসামি ও সহকারী গ্রেফতার
৪ ঘন্টা আগে
জ্বালানি সাশ্রয়: দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত
৪ ঘন্টা আগে