অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

ভারতের যৌনপল্লী থেকে উদ্ধার ১১ বাংলাদেশি নারী

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ২০ই ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৪ এএম

ভারতের যৌনপল্লী থেকে উদ্ধার ১১ বাংলাদেশি নারী
ভারতের পুনেতে একটি যৌনপল্লি থেকে ১১ জন বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে পুনে সিটি পুলিশ।তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক ‘বাংলাদেশি’ নারী এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনার এক মাসের মধ্যে এই উদ্ধার অভিযান চালানো হয়েছে।

পুনের পুলিশ জানিয়েছে, এটি গত সাত দিনের মধ্যে ওই এলাকায় পরিচালিত দ্বিতীয় বড় উদ্ধার অভিযান। এর আগে ১২ ফেব্রুয়ারি একই স্থান থেকে দুজন বাংলাদেশি নারী এবং কয়েকজন নাবালিকাকে উদ্ধার করা হয়েছিল।

উপপুলিশ কমিশনার (জোন-১) ঋষিকেশ রাওয়ালের নেতৃত্বে প্রায় ৭০০ সদস্যের একটি বড় পুলিশ দল রাত সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করে। অভিযানের মূল লক্ষ্য ছিল অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নারী এবং জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করা নাবালিকাদের শনাক্ত করা।

পুনে পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, যেসব যৌনপল্লী বা ভবনে বাংলাদেশি নারীদের অবৈধভাবে রাখা হয়েছিল এবং দেহব্যবসায় বাধ্য করা হয়েছিল, সেগুলো সিলগালা করার প্রক্রিয়া শুরু করা হবে।

উদ্ধার হওয়া নারীদের জন্য অনৈতিক পাচার (প্রতিরোধ) আইন অনুযায়ী মামলা দায়ের করা হবে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমও শুরু করা হবে।


Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান