অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ২১ই মার্চ ২০২৬, ০৯:৪৫ এএম

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশজুড়ে একটি বিস্তৃত বৃষ্টিবলয়ের সৃষ্টি হয়েছে। এর প্রভাবেই শুক্রবার (২০ মার্চ) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এ রেশ শনিবারও থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, শুক্রবারের চেয়ে শনিবার বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর এটা হতে পারে সারা দিন ধরে।

তিনি আরও বলেন, আবহাওয়া অধিদপ্তরের আগের পূর্বাভাস অনুযায়ী শনিবার চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হওয়ার কথা ছিল। উপকূলের অঞ্চলজুড়েও বৃষ্টি থাকতে পারে।

ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের ওপর প্রায় এক হাজার কিলোমিটারের একটি বৃষ্টিবলয় সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া সংস্থাগুলোর সূত্রে জানা গেছে। একটি সরলরেখার মতো (একেবারে সোজা) নিম্নচাপজনিত পশ্চিমা ঝঞ্ঝা তৈরি হয়েছে। সাধারণত পশ্চিমা ঝঞ্ঝা (পশ্চিমা লঘুচাপ) ভূমধ্যসাগরীয় অঞ্চলের নিম্নচাপ থেকে তৈরি হয় এবং উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে অগ্রসর হয়। এগুলো শীতকালে বেশি সক্রিয় থাকে এবং তুষারপাত ও শৈত্যপ্রবাহ নিয়ে আসে; কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এই ঝঞ্ঝা বাঁক না নিয়ে সোজা একটি ট্রফ বা নিম্নচাপের রেখা হিসেবে বিস্তৃত হয়েছে।

বাংলাদেশের এই বৃষ্টিপাতে বৃষ্টিবলয়ের ভূমিকা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান