অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

হাসনাত মোর্শেদকে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ২০ই ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

হাসনাত মোর্শেদকে স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব হিসেবে নিয়োগ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদের একান্ত সচিব পদে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে পদায়ন করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে একই মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব পদে পদায়ন করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান