অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ২১ই ফেব্রুয়ারি ২০২৬, ১২:২০ পিএম

ভাষা শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের একঝাঁক জ্যেষ্ঠ বিচারপতি উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদনকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ফারাহ মাহবুবসহ হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতিরা অত্যন্ত শ্রদ্ধাভরে পুষ্পস্তবক অর্পণে অংশ নেন। 

শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি এবং বিচারপতিরা ভাষা শহীদদের  স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।


Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান