নাটোরের বড়াইগ্রাম উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) রাজধানীর মিরপুরে একটি হোটেলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমিতির সভাপতি ডা. মো. শামস উদ্দিন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।
বিশেষ অতিথি ছিলেন নাটোর-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, সদ্য একুশে পদকপ্রাপ্ত বড়াইগ্রামের কৃতি সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইন্সটিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি এস এম মাহবুব আলম, সিনিয়র সহসভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. রাশিদুল ইসলাম রাশেদ, ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মো. মখলেছুর রহমান মিন্টু, সহসভাপতি মো. বাবর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুল আলম দিলিপ, প্রচার সম্পাদক তানিম, সমিতির উপদেষ্টামন্ডলীর সদস্য মো. আলাউদ্দিন মৃধা, মন্টু ডানিয়েল।