অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

বেরোবিতে নতুন রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমান

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১৭ই ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪০ পিএম

বেরোবিতে নতুন রেজিস্ট্রার ড. ফেরদৌস রহমান
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ১২০তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, আদেশটি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের অপরাহ্ন থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান