অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

অভিনয় থেকে সাময়িক ‘বিরতি’ নিচ্ছেন সামিরা খান

বিনোদন ডেস্ক

প্রকাশঃ ২২ই ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ এএম

অভিনয় থেকে সাময়িক ‘বিরতি’ নিচ্ছেন সামিরা খান
অভিনয় থেকে সাময়িক বিরতি নিচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মাহি নিজেই এ কথা জানান।

পোস্টে ভক্তদের উদ্দেশে তিনি লিখেন, প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।

তবে এই বিরতিকে যেন কেউ বিদায় না ভাবেন এমনটাও জানিয়েছেন তিনি। শিগগিরই তিনি আবার ফিরবেন বলেও আশ্বাস দিয়েছেন।

হঠাৎ এ সিদ্ধান্তের কারণ নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হলেও মাহি বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেননি। অনেকেই মনে করছেন, কাজের চাপ থেকে মানসিক প্রশান্তির জন্যই হয়তো এই বিরতি।

বিরতির ঘোষণা দেওয়ার পরই যুক্তরাষ্ট্রগামী একটি ফ্লাইটে উঠে দেশ ছেড়েছেন মাহি। সেখানে নিজের বোনের সঙ্গে কিছুদিন সময় কাটানোর পরিকল্পনা রয়েছে তার।

Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান